চাঁদপুর পৌর নির্বাচনে ৩৩ কাউন্সিলর প্রার্থীর প্রত্যাহার

আজ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

এস এম সোহেল
চাঁদপুর পৌরসভার নির্বাচন আগামি ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। গতকাল রোববার প্রত্যাহারের শেষ দিনে ১৫টি ওয়ার্ডের ২৯ জন পুরুষ কাউন্সিলর প্রার্থী ও ৪ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীসহ মোট ৩৩ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছে বলে রিটার্নিং অফিসার মো. হেলাল উদ্দিন জানান। আজ সোমবার ৬৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হবে।
প্রার্থিতা প্রত্যাহারকারীরা হলেন- ১নং ওয়ার্ডে আসলাম গাজী। ২নং ওয়ার্ডে মো. কামাল হাওলাদার। ৩নং ওয়ার্ডে আবুল হাসনাত ও গাজী মো. হাসান। ৪নং ওয়ার্ডে শাহ আলম মিয়াজী। ৫নং ওয়ার্ডে মো. বিল্লাল হোসেন ভূঁইয়া, মো. সাইফুর রহমান, মো. নজরুল ইসলাম গাজী, মো. শাহ আলম খান ও মো. আলমগীর খান। ৬নং ওয়ার্ডে হাবিবুর রহমান। ৭নং ওয়ার্ডে মো. ইকবাল বেপারী, মো. শাহ আলম বেপারী ও মো. আনোয়ার হোসেন। ৮নং ওয়ার্ডে মো. নাছির আহমেদ। ৯নং ওয়ার্ডে মো. ওয়াহিদুর রহমান মিন্টু মাঝি। ১০নং ওয়ার্ডে মো. রফিকুল ইসলাম খান, মো. আলামিন গাজী, সুমন সরকার, আসাদুজ্জামান, মো. বজলুর রহমান মোল্লা ও আল মামুন। ১২নং ওয়ার্ডে মো. ফেরদৌস খান ও মো. মোস্তফা ঢালী। ১৩নং ওয়ার্ডে মো. সেলিম গাজী ও হান্নান ঢালী। ১৪নং ওয়ার্ডে মো. হুমায়ন কবির দুলাল মাল ও সুকমল কর এবং ১৫নং ওয়ার্ডে নুরে আলম।
সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর- ১, ২ ও ৩নং ওয়ার্ডে ময়না বেগম; ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে নাজমা আলম এবং ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডে সাহানাজ রহমান প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ৩ জন মেয়র, ১৫টি ওয়ার্ডের ৮০ জন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত ওয়ার্ডের ১৮জন নারী কাউন্সিলর প্রার্থীসহ মোট ১০১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র রিটার্নিং অফিসার হেলাল উদ্দিনের কাছে জমা প্রদান করেন। ১ মার্চ মনোনয়নপত্র বাছাইয়ে ১০নং ওয়ার্ডের ১ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়। বাছাই কার্যক্রম শেষে মেয়রসহ ১০০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়।
গতকাল রোববার প্রত্যাহারের শেষ দিনে ১৫টি ওয়ার্ডের ২৯জন পুরুষ কাউন্সিলর প্রার্থী ও ৪ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীসহ মোট ৩৩ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। আগামি ২৯ মার্চে নির্বাচনে মোট ৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ৫০ এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী রয়েছেন।