চাঁদপুর পৌর নির্বাচনে ৫২ কেন্দ্রে ৬১০টি ইভিএম সেট বিতরণ

শাহ্ আলম খান
চাঁদপুর পৌরসভা নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে মেয়রসহ কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণাও শেষ হয়ে গেছে গত ৮ অক্টোবর মধ্য রাতে। প্রথমবারের মতো চাঁদপুরে ইভিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সদর উপজেলা মিলনায়তন থেকে ৫২টি কেন্দ্রে ৬১০ ইভিএম সেট বিতরণ করা হয়েছে। বিতরণকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন অফিসার মো. দেলোয়ার হোসেনসহ নির্বাচন অফিসের কর্মকর্তাবৃন্দ।
সদর উপজেলা নির্বাচন অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে সবক’টি কেন্দ্রে ইভিএম সেটগুলো বিতরণ করা হয়েছে এবং প্রায় সবক’টি কেন্দ্রে তা পৌঁছেও গেছে। আশা করি পৌরসভার নির্বাচন সুন্দর ও শান্তিপূর্ণভাবে পরিচালিত হবে।
১০ অক্টোবর, ২০২০।