স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, কেন্দ্রিয় আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে এ বর্ধিত সভার আয়োজন। আজকের এই সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল পর্যায় থেকে সম্মেলন করতে হবে। সম্মেলনের মাধ্যমে উৎসাহ-উদ্দীপনা এবং কাজের গতি বাড়ে। যেভাবেই হোক সবখানে সম্মেলন করতে হবে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন উন্নত সমৃদ্ধ একটা স্বাধীন বাংলাদেশ। সাথে সাথে চেয়েছিলেন প্রতিটি জনগণই যেন উন্নত হয়। আজকে সেই বঙ্গবন্ধুর সুকন্যা শেখ হাসিনা তাঁরই স্বপ্ন বাস্তবায়ন করছেন। আজ বাংলাদেশ সারাবিশ্বের রোল মডেল। সারাবিশ্ব এখন উন্নত বাংলাদেশের দিকে তাকিয়ে আছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ একটি সুসংগঠিত দল। আওয়ামী লীগকে টিকে থাকলে এই দেশটা টিকে থাকবে। তাই দলের জন্য সবাইকে ত্যাগ শিকার করতে হবে এবং দলের সিদ্ধান্ত মানতে হবে। রাজনীতি মানেই সম্মিলিতভাবে কাজ করতে হবে। যাকে যে দায়িত্ব দেয়া হবে, তাকে সে দায়িত্ব পালন করতে হবে। কেউ যদি দলের পোস্ট না পায়, আর তখন বলে আমি আর দল করবো না। আমি তাদের বলবো, আপনাদের দলে থাকার দরকার নাই। তাই সবাইকে একমত হয়ে রাজনীতি করতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, অন্য দলের থেকে আসা কোন নেতাকে আগামি সম্মেলনে পদ দেয়া হবে না। প্রতিটি ওয়ার্ডে-ওয়ার্ডে পরিচিতি সভা করে সরকারের উন্নয়নের কথা জনগণসহ প্রতিটি নেতাকর্মীকে জানাতে হবে। আগামিতে যে সম্মেলন হবে তা দেখার মত করতে হবে। যারা দলের ভিতরে থেকে ষড়যন্ত্র করে তাদের ধিক্কার জানাই। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে সব ভেদাভেদ ভুলে গিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তুলি।
চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, শহীদ উল্লাহ মাস্টার, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারীসহ সদর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর সদর উপজেলা আ.লীগের বর্ধিত সভা
