
স্টাফ রিপোর্টার
গত শুক্রবার সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাবের ৩য় তলার সেমিনার কক্ষে সাংবাদিকদের ঐক্যের প্রতীক চাঁদপুর প্রেসক্লাবের ২০১৯ সালের অর্ধ-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটোয়ারীর সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধরের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এএইচএম আহসান উল্যাহ ও গীতা পাঠ করেন সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর।
সভায় বিগত বার্ষিক সভার রেজুলেশন, বর্তমান কমিটির অর্ধ-বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন যথাক্রমে সভাপতি শহীদ পাটোয়ারী ও সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর এবং জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত আয় ব্যয়ের খতিয়ান সভায় অবহিত করেন অর্থ সম্পাদকের পক্ষে সভাপতি শহীদ পাটোয়ারী।
সভায় গুরুত্বপূর্ণ বেশ কিছু এজেন্ডাসমূহ নিয়ে দীর্ঘ আলোচনায় অংশ নেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ অ্যাড. ইকবাল বিন বাশার, ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, শাহ মো. মাকসুদুল আলম, বিএম হান্নান, শরীফ চৌধুরী ও ইকবাল হোসেন পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, সোহেল রুশদী, জিএম শাহিন ও মির্জা জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, আব্দুল আউয়াল রুবেল, আলম পলাশ, আজীবন সদস্য তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, এম এ লতিফ, এএইচএম আহসান উল্যাহ, কার্যকরি সদস্য মোশারফ হোসেন লিটন, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক রিয়াদ ফেরদৌস, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, তথ্য ও প্রযুুক্তি সম্পাদক ইব্রাহিম রনি, সাধারণ সদস্য কাদের পলাশ, শওকত আলী প্রমুখ।
সভায় বিভিন্ন প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে বেশ ক’টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।
৩০ জুন, ২০১৯।
