ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ শুরুর প্রাক্কালে
স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাবের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ তথা চতুর্থ তলার কাজ শুরুর প্রাক্কালে পরিদর্শন করেন জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মো. ইকবাল হোসেন এবং সংশ্লিষ্ট ঠিকাদার পারভেজ করিম বাবু। রোববার (১ নভেম্বর) বিকেলে তারা এ পরিদর্শনে আসেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, যুগ্ম-সম্পাদক আল ইমরান শোভন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, কোষাধ্যক্ষ রিয়াদ ফেরদৌস, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সদস্য একে আজাদ, আব্দুল ওয়াদুদ বেপারী ও তালহা জোবায়ের। পরিদর্শন শেষে জেলা পরিষদের ইঞ্জিনিয়ার ও সংশ্লিষ্ট ঠিকাদার আজ থেকে কাজ শুরু করবেন বলে জানান।
উল্লেখ্য, জেলা পরিষদ থেকে চাঁদপুর প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নের জন্যে ২০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এ বরাদ্দ দিয়ে প্রেসক্লাব ভবনের চতুর্থ তলার ছাদ ও দেয়াল নির্মাণ করা হবে।
০২ নভেম্বর, ২০২০।
