স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি, চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার, জাগো নিউজের চাঁদপুর প্রতিনিধি এবং দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক ইকরাম চৌধুরীকে ঢাকা গ্রীণ রোডস্থ নিউ লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি কিডনী বিশেষজ্ঞ ডাক্তার মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে রয়েছে।
ইকরাম চৌধুরীর ছেলে আবরার চৌধুরী জানায়, আজ অথবা কাল তাঁর কিডনী ডায়ালোসিস শুরু করা হবে। বর্তমানে তিনি নিউ লাইফ হাসপাতালের তৃতীয় তলায় ৩০৫নং কেবিনে চিকিৎসাধীন আছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখে ডাক্তারের পরামর্শে গতকাল বুধবার ভোরে এ্যাম্বুলেন্স যোগে দ্রুত ঢাকা নিউজ লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়বেটিক, হাট ও কিডনির সমস্যায় ভুগছেন। বর্তমানে তাঁর দু’টি কিডনী অকেজো। দ্রুত তাঁর শরীরে একটি কিডনী প্রতিস্থাপন করা জরুরি হয়ে পড়েছে। সহসাই তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেয়া হবে। তিনি ঢাকায় বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে চেকআপ করেছেন। বর্তমানে ডাক্তারদের পরামর্শে ঢাকায় নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
সাংবাদিক নেতা অসুস্থ ইকরাম চৌধুরীর ছোট ভাই সাংবাদিক শরীফ চৌধুরী জানিয়েছেন, গত বছর ইকরাম চৌধুরী ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে হার্টের ব্লক অপারেশন করেছিলেন। ইকরাম চৌধুরী দীর্ঘদিন ধরে ডায়াবেটিক, কিডনী ও হৃদরোগে ভুগছেন। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে চাঁদপুরবাসীর কাছে দোয়া চেয়েছেন।
০৯ জুলাই, ২০২০।
