
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চাঁদপুর প্রেসক্লাবের দ্বিতীয় তলায় এলিট চাইনিজ রেস্টুরেন্টে সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি একে আজাদ।
সাধারণ সম্পাদক তালহা জুবায়েরের পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কোষাধ্যক্ষ মাও. আব্দুর রহমান গাজী। পরে বিগত সভার কার্যবিবরণী পাঠ, সিদ্ধান্ত, অগ্রগতি বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন সাধারণ সম্পাদক তালহা জুবায়ের। পরে সর্বসম্মতিক্রমে বিগত বছরের আয়-ব্যয়ের হিসেব ও বার্ষিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
এরপর পঠিত কার্যবিবরণের উপর উপস্থিত কার্যকরী পরিষদের সদস্যরা মতামত ও পরামর্শ তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কেএম মাসুদ, এমএম কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ হোসেন অপু, আশিক বিন রহিম, সদস্য বাদল মজুমদার, কেএম সালাউদ্দিন, এমএ লতিফ, অ্যাড. ইয়াসিন ইকরাম, সাবেক সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মাসুদ আলম, আব্দুস সোবাহান রানা, মিজানুর রহমান লিটন, মুহাম্মদ আলমগীর, শেখ আল মামুন, এমআর ইসলাম বাবু, কাদের পলাশ, শাওন পাটওয়ারী, মানিক দাস, অভিজিৎ রায়, ফাহিম শাহরিন কৌশিক, এস এম সোহেল, মাজহারুল ইসলাম অনিক, শরীফুল ইসলাম, এমআই দিদার, কবির মিজি প্রমুখ।
সভায় সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিবিধ আলোচনা ছাড়াও সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
