
স্টাফ রিপোর্টার
ইলিশ রক্ষায় চাঁদপুর সদর মডেল থানার সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ কারেন্টজালসহ ১ জনকে আটক করা হয়েছে। রোববার (১ নভেম্বর) বিকাল ৪টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিনের নেতৃত্বে ইলিশ রক্ষায় ব্যাপক অভিযান পরিচালনা করা হয়।
চাঁদপুর সদর উপজেলার পুরাণবাজার, দোকানঘর, মধ্য সাখুয়া, সুইচগেট, বহরিয়া খালপাড় ও আশপাশের স্থানে মৎস্য অভিযানকালে অনুমান ২০ হাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দসহ ১ জনকে আটক করা হয়। আটক আসামি পশ্চিম রামদাসদী ফরহাদ খান (৩৫)। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
সাঁড়াশি অভিযানে উপস্থিত ছিলেন সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ, পরিদর্শক (ইন্টিলিজেন্স) মনির আহমেদ, পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন জানান, ইলিশ রক্ষায় পুলিশ সুপারের নির্দেশে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
০২ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর মডেল থানার অভিযানে কারেন্টজালসহ আটক ১
