চাঁদপুর রোটারী ক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

স্টাফ রিপোর্টার
চাঁদপুর রোটারী ক্লাবের উদ্যোগে গত ১৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়। এ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় ক্লাবের সদস্যবৃন্দ রোটারী ভবনে সমবেত হয়। সকাল ৯টায় চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প-শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
সকাল ১০টায় জাতির জনককে শ্রদ্ধা জানিয়ে বাবুরহাট স্কুল ও কলেজ প্রাঙ্গণে বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি সম্পন্ন হয়। এ কর্মসূচি উদ্বোধন করেন বাবুরহাট স্কুল ও কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন। সবশেষে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে নিজ-নিজ আবাসস্থানের আঙিনায় রোপণের জন্যে গাছের চারা বিতরণ করা হয়।
চাঁদপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটা. খোরশেদ আলম পাটোয়ারী কাঞ্চনের সভাপতিত্বে ও সেক্রেটারী ডা. পীযূষ কান্তি বড়ুয়ার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ডেপুটি গভর্নর রোটা. অ্যাডভোকেট সাইয়েদুল ইসলাম বাবু, অ্যাসিস্ট্যান্ট গভর্নর রোটা. নাসির খান, রোটা. ডা. এমজি ফারুক ভূঁইয়া, রোটা. অ্যাড. পলাশ মজুমদার, রোটা. গোপাল সাহা, রোটা. উজ্জ্বল হোসাইন, রোটা. রফিকুল ইসলাম, রোটা. অ্যাডভোকেট শাহাদাত হোসেন, রোটা. মাইনুদ্দিন ও চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি রো. হিমেল। অনুষ্ঠানে বাবুরহাট স্কুল ও কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান আয়োজনে সমন্বয়ক ছিলেন বাবুরহাট স্কুল ও কলেজের শিক্ষক রোটারিয়ান অধ্যাপক জাকির হোসেন। রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি বাস্তবায়নে চাঁদপুর ভ্যাক্সিন সেন্টারের প্যাথলজি টেকনিশিয়ান সঞ্জীব আচার্য ও ক্লাবের অফিস সহকারী কালাম সহযোগিতা করেন।

১৭ আগস্ট, ২০২২।