চাঁদপুর রোটারী ক্লাবের ৪৫তম অভিষেক অনুষ্ঠান

প্রধান অতিথি ধর্মসচিব আনিসুর রহমান

স্টাফ রিপোর্টার
আজ শুক্রবার চাঁদপুর রোটারী ক্লাবের ৪৫তম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় পুরাণবাজার ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ক্লাবের ২০১৯-২০ বর্ষের বোর্ড অব ডিরেক্টরস্ অনুষ্ঠানে অভিষিক্ত হবেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ।
চাঁদপুর রোটারী ক্লাবের অভিষেক কমিটির চেয়ারম্যান রোটারিয়ান ডা. এসএম সহিদ উল্লাহ, সভাপতি রোটারিয়ান শেখ মো. মঞ্জুরুল কাদের সোহেল ও সচিব রোটারিয়ান অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
চাঁদপুর রোটারী ক্লাবের ২০১৯-২০ বর্ষের বোর্ড অব ডিরেক্টরস্- সভাপতি রোটারিয়ান শেখ মো. মঞ্জুরুল কাদের সোহেল, সদ্যপ্রাক্তন সভাপতি রোটারিয়ান অ্যাডভোকেট সাইয়েদুল ইসলাম বাবু, নির্বাচিত সভাপতি (২০২০-২১) রোটারিয়ান নাসির উদ্দিন খান, সহ-সভাপতি রোটারিয়ান সূর্য কুমার নাথ, রোটারিয়ান শাহেদুল হক মোর্শেদ ও রোটারিয়ান খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন, সচিব রোটারিয়ান অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, যুগ্ম-সচিব রোটারিয়ান অ্যাডভোকেট নজরুল ইসলাম, রোটারিয়ান অ্যাডভোকেট পলাম মজুমদার, রোটারিয়ান মোহাম্মদ মোস্তফা ও রোটারিয়ান ডা. পিযুষ কান্তি বড়ুয়া, কোষাধ্যক্ষ রোটারিয়ান উজ্জল হোসাইন, ডিরেক্টর (ক্লাব সার্ভিস) রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, ডিরেক্টর (ভোকেশনাল সার্ভিস) রোটারিয়ান হিরেন্দ্র দেবনাথ, ডিরেক্টর (কমিউনিটি সার্ভিস) রোটারিয়ান নাজিমুল ইসলাম এমিলি, ডিরেক্টর (ইন্টারন্যাশনাল সার্ভিস) রোটারিয়ান রফিকুল ইসলাম, ডিরেক্টর (ইয়ুথ সার্ভিস) রোটারিয়ান গোপাল সাহা, সার্জেন্ট-এট-আর্মস রোটারিয়ান শাহানা ইসলাম, রোটারিয়ান সাব্বির আজম ও রোটারিয়ান হাবিবুর রহমান পাটওয়ারী।