চাঁদপুর শিল্পকলা একাডেমিতে নবান্ন উৎসব

সংস্কৃতি উৎসবের মাধ্যমে আমরা নবান্ন পালন করবো
…………… মো. মাজেদুর রহমান খান

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা শিল্পকলা একাডমির আয়োজনে নবান্ন উৎসব পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ নবান্ন উৎসব উদ্যাপিত হয়।
সন্ধ্যায় নবান্ন উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। তিনি তাঁর বক্তব্যে বলন, নবান্ন উৎসবকে আমরা খাদ্য উপকরণের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এ নবান্ন উৎসবে আমরা সংস্কৃতি উৎসবের মাধ্যমে পালন করব। আনন্দঘন অনুষ্ঠানকে আজকে চাঁদপুর শিল্পকলা একাডেমি নবান্ন উৎসবের মাধ্যমে। এই অনুষ্ঠান যদি প্রাকৃতিক পরিবেশে করা হত তাহলে আমরা গ্রামের ঐতিহ্য অবলোকন করতে পারতাম। জেলা শিল্পকলা একাডেমি যদি আগামিতে এ ধরনের নবান্ন উৎসব পালন করে তাহলে এটি যেন গ্রামীণ পরিবেশে অথবা চাঁদপুর ত্রি-নদীর মোহনা এলাকায় করা হয় তাহলে আমরা প্রকৃতির সাথে গ্রামীণ আয়োজনের মাধ্যমে করতে পারবো।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়ার সভাপতিত্বে এবং জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাজী শাহাদাত, জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য এবং ও মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান অ্যাড. বদিউজ্জামান কিরন, প্রকৌশলী দেলোয়ার হোসেন ও ডা. পীযুষ কান্তি বড়ুয়া।
অতিথিরা চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে সাফানা নাসরিন মেধা, দিপা রায় চৈতি, সীমান্ত মহাজন, সানজিদা আলম, অনন্যা বনিক, উর্মি মালবিকা ঢালী, সীমান্ত, তাসফিয়া হক, নুরুন্নাহার। নৃত্য পরিবেশন করে আরিফুল ইসলাম, হৃদিতা, মুনতাহা, পিপল দাস, কাইসানসহ আরো অনেকে।
পরে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত নাট্য সংগঠন অনন্যা নাট্য গোষ্ঠীর পরিবেশনায় লোক গীতিময় নাটক ‘রুপভান’ মঞ্চস্থ হয়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, চন্দন সরকার, মো. হানিফ, শহীদ পাটওয়ারী, জয়রাম রায়, বি.এম হান্নান, মানিক দাস, মেহেদী হাসান, মো. আলমগীর, শরিফুল ইসলাম, দীপক ভট্টাচার্য্য, রুনা আক্তার আশা, ফাতেমাতুজ্জোহরা, জেরিন, পিংকি ও মারিয়া।