
জনপ্রতিনিধিদের প্রশাসন ও দলের সাথে সমন্বয় থাকতে হবে
……………….শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি
এস এম সোহেল
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথগ্রহণ চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান।
এসময় চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার ১৩টি উপজেলার নবনির্বাচিত ৩৯ জনপ্রতিনিধি শপথ বাক্য পাঠ করেন। এর মধ্যে চাঁদপুরের ৭, লক্ষ্মীপুরের ৫ এবং নোয়াখালী জেলার ১ উপজেলায় নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানবৃন্দ শপথগ্রহণ করেন।
শপথগ্রহণ করেন- চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী ও মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা।
ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান হাজি তসলিম আহমেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম।
মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুছ, ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা বেগম।
মতলব দক্ষিণ উপজেলায় চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান মবিন সুজন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রুনু।
হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিন, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন।
শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উল্যাহ চৌধুরী, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ মিরান ও মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার।
কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম।
লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, ভাইস চেয়ারম্যান অ্যাড. রহমত উল্লাহ বিপ্লব ও মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার।
রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান দেওয়ান বাচ্চু ও মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার।
রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ, ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম।
রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রাহীদ হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তার জোসনা।
কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পি, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকসানা আক্তার।
নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, ভাইস চেয়ারম্যান ওবায়দ উল্যাহ বিপ্লব ও মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম।

শপথ গ্রহণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ ঘোষণা করা হয়েছে। আর এ সময়ে আমরা যে যে অবস্থানে দায়িত্ব পালন করছি, তাদের জন্য এটি একটি সৌভাগ্য। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ বিশ^বাসীর কাছে তুলে ধরতে হবে।
তিনি আরো বলেন, নবনির্বাচিতরা যেন সঠিক দায়িত্ব পালন করতে পারেন সেজন্য সবাই তাদের সহযোগিতা করবো। আমাদের সর্বোচ্চ আইন সংবিধান সবাইকে পালন করতে হবে। সংবিধান অনুযায়ী আপনারা নির্বাচিত হয়েছেন। উপজেলা পরিষদ সম্পর্কিত আইন ও বিধিমালা সবাই পড়বেন। ভালো করে পড়লে আপনারা নিজের দায়িত্ব সম্পর্কে জানতে পারবেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আমরা অবিচল থাকবো। বাংলাদেশের প্রতি যদি আমাদের আনুগত্য থাকে তাহলে সেই আদর্শের প্রতি বিশ্বাস থাকতে হবে। কারণ আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য। যারা জনপ্রতিনিধি, তাদের সব সময় প্রশাসন এবং দলের সাথে সমন্বয় থাকতে হবে। প্রশাসন ও দলের সাথে দূরত্ব থাকলে আমরা জনগণের সেবা যথাযথভাবে দিতে পারবো না।
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্তী।
চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, চাঁদপুরের পুলিশ সুপার মো. জিহাদুল কবির, চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধরসহ চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিল, গীতা থেকে পাঠ করেন বিমল চন্দ্র দে, বাইবেল থেকে পাঠ করেন মহিন্দ্র বর্মন এবং ত্রিপিঠক থেকে পাঠ করেন ডা. পীযূষ কান্তি বড়ুয়া।
