ওটারচর উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমাণ বই মেলা


মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরের ওটারচর উচ্চ বিদ্যালয়ে আলোঘরের উদ্যোগে গতকাল বুধবার দিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলার আয়োজন করা হয়। ওটারচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা প্রতিটি শাখা আলাদাভাবে ক্লাসের ফাকে শৃংখলিতভাবে বই মেলা উপভোগ করে।
বইয়ের স্টলের দায়িত্বে ছিলেন আলোঘর ছেংগারচর শাখার ব্যবস্থাপক দানিয়েল মনির, সহকারী ব্যবস্থাপক রুবি আকতার, আলোঘর সদস্য ইমাম হোসেন।
আলোঘর শাখা ব্যবস্থাপক দানিয়েল মনির জানান, ভ্রাম্যমাণ বই মেলায় সহ¯্রাধিক বিভিন্ন লেখকের বই প্রদর্শিত হয়েছে। এর মধ্যে সাহিত্য, কবিতা, বিজ্ঞান, কিশোর, অর্থনীতি, মুক্তিযুদ্ধ, ভ্রমণ কাহিনী, রম্য ইত্যাদি।