চাঁদপুর শহরের কোর্ট স্টেশনে রেলওয়ের জায়গা দখলের চেষ্টা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র কোট স্টেশন রেলওয়ের প্লাটফর্মের সামনের খোলা স্থানটি ফুলের বাগান করার অজুহাতে রাতের আঁধারে দখলের চেষ্টা করা হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে কোড়ালিয়া রোডের বাসিন্দা রুবেল। শনিবার (১৮ জুলাই) বেলা ১১টায় চাঁদপুর রেলওয়ে স্টেশন মাস্টার ও রেলওয়ে পুলিশ দখলকৃত স্থানের পিলার উঠিয়ে দখল মুক্ত করেন।
জানা যায়, শুক্রবার রাতের আঁধারে রেলওয়ের প্লাটফর্মের সামনের খোলা স্থানটি ফুলের বাগান করার অজুহাতে দখল করা হয়। শনিবার সকালে রেলওয়ে স্টেশন মাস্টার কাউছার এসে দখল দেখে রেলওয়ে পুলিশের বরাবর অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের পেক্ষিতে রেলওয়ে পুলিশের এসআই কাউছার পুলিশ ফোর্স নিয়ে শ্রমিক দিয়ে দখলদারের লাগানো রেলওয়ের পরিতাক্ত পিলার উঠয়ে দখল মুক্ত করে।
রেলওয়ে স্টেশন মাস্টার কাউছার জানান, শুক্রবার রাতে রেলওয়ের প্লাটফর্মের সামনের খোলা স্থানটি পিলার ও দড়ি দিয়ে দখলের করা হয়েছিলো। দখল করার সময় আমাদের স্টেশনের গেইটম্যান নুরু বাঁধা দিলে রুবেল তাকে বাগান করার অনুমতি আনা হয়েছে তাই বাউন্ডারী দেয়া হচ্ছে বলে জানায়। জোরপূর্বক বাউন্ডারি দিয়ে রাখে। শনিবার সকালে আমি কালিবাড়ি রেলওয়ে ফ্লাটফর্মে এসে দখল দেখে রেলওয়ে পুলিশ বরাবর অভিযোগ দায়ের করে। শ্রমিক দিয়ে দখলদারের লাগানো রেলওয়ের পরিত্যাক্ত পিলার উঠয়ে দখলমুক্ত করা হয়।
১৯ জুলাই, ২০২০।