চাঁদপুর সদরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

সজীব খান
চাঁদপুর উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
এসময় অন্যদের মধ্য বক্তব্য সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী, সমাজসেবা অফিসার জামাল হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সহকারী পরিচালক কেএম দিদারুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম, প্রকল্প বাস্তবায়ন অফিসার রফিকুল ইসলাম, নৌ-পুলিশের ওসি মো. মুজাহিদুল ইসলাম, ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান কাশিম খান, জেলা বাপসার সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক কুদ্দুছ আখন্দ রোকন, রাজরাজেশ্বর ইউপি সচিব মিজানুর রহমান, রামপুর ইউপি সচিব রাকিবুল হাসান খান, বালিয়া ইউপি সচিব মুনসুর আহমেদ, কল্যাণপুর ইউপি সচিব জসিম উদ্দিন রনি, তরপুরচন্ডী ইউপি সচিব তাসলিমা বেগম, বিষ্ণুপুর ইউপি সচিব আনেয়ার হোসেন প্রমুখ।

০৯ নভেম্বর, ২০২১।