
স্টাফ রিপোর্টার
‘স্বাস্থ্য সেবা অধিকার শেখ হাসিনার অঙ্গীকার’ এই প্রতিপাদ্যের মধ্য দিয়ে সারা দেশে একযোগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন করেন। চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গত মঙ্গলবার সকালে স্বাস্থ্য সেবা সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে।
১৬ থেকে ২০ এপ্রিল সারাদেশে এই স্বাস্থ্যসেবা পালিত হচ্ছে। এই দিবসটি উপলক্ষে চাঁদপুরের সব অতিথিরা প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে যোগ দেন।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম, চাঁদপুর মডেল থানার ইন্সপেক্টর মো. মনির হোসেন, সদর উপজেলা মেডিকেল অফিসার ইফতেখারুল আলম, ডা. মো. ইউসুফ খান, ডা. নাসরিন সুলতানা, হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি ওমর ফারুক, সিনিয়র সহ-সভাপতি জাফর আলী গাজী। এছাড়া সদর উপজেলার প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
