
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে
মেহেদী হাসান সরকার
মতলব দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদে নুসরাত শারমিন যোগদান করেছেন। তিনি গত ১১ এপ্রিল সকাল ১০টায় সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেন।
এর আগে তিনি চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে কর্মরত ছিলেন। দায়িত্ব পালনে তিনি সবার দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
