স্টাফ রিপোর্টার
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার দিন যতই ঘনিয়ে আসছে আয়োজক আর কারিগররা ব্যস্ত হয়ে পরছেন। আগামি ২২ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজা শুরু হবে। ২৬ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে তা শেষ হবে।
এবছর চাঁদপুর সদর উপজেলায় ৩১টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে বলে শুনা যাচ্ছে। সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক লক্ষন চন্দ্র সূত্রধর জানান, আমরা সদর উপজেলার পূজার আয়োজকদের সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছি। গত বছরের তালিকা অনুযায়ি ১টি পূজা হবে না বলে জানতে পেরেছি। বাকি সব মন্ডপে পূজা হবে।
এ বছর যেসব মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো হলো- কালি বাড়ি মন্দির, গোপাল জিউর আখড়া, গুহ বাড়ি, মিনার্ভা পূজা মন্দির, রামকৃষ্ণ আশ্রম, কুন্ডু বাড়ি, মজুমদার বাড়ি, বাতাসা পট্টি বারোয়ারি মন্দির, নিতাইগঞ্জ পূজা মন্দির, হরিসভা মন্দির, পুরাণবাজার ঘোষপাড়া, জাফরাবাদ পালপাড়া, নিতাইগঞ্জ রঞ্জিত দাসের বাড়ি, পাল পাড়া শীতলা মায়ের মন্দির, নতুন বাজার ঘোষপাড়া সার্বজনীন পূজামন্ডপ, দাসপাড়া সার্বজনীন পূজামন্ডপ, পুরাণবাজার হরিজন পল্লী, মহামায়া দত্ত বাড়ি, মৈশাল বাড়ি সার্বজনীন পূজামন্ডপ, শিলন্দিয়া কুলদাদের বাড়ি পূজামন্ডপ, দামদরদী কমল কৃষ্ণ মহাশয়ের বাড়ি, প্রতাপ সাহা রোড দুর্গা পূজামন্ডপ, চর বাকিলা সার্বজনীন দুর্গা পূজামন্ডপ, বাবুরহাট রমেশ দের বাড়ি পূজামন্ডপ, স্বর্ণখোলা রোড মা সন্তুষি মায়ের মন্দির, রেলওয়ে হরিজন পল্লী মহাববীর মন্দির, ডাসাদী বড় সূত্রধর বাড়ি দুর্গোৎসব, পানের গোলা সার্বজনীন দুর্গা পূজা, ডাসদী সুরেশ দাসের বাড়ি, পুরাণবাজার নবতারা সার্বজনীন পূজামন্ডপ ও বালিয়া রাধা গোবিন্দ মন্দির।
গত ক’দিন ধরে চাঁদপুর শহরের মন্দিরগুলোতে দেখা যাচ্ছে প্রতিমা তৈরির কারিগররা লোকজন নিয়ে খর-কুটা দিয়ে দুর্গা প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন। হিন্দু সম্প্রদায়ের লোকজন বর্ষ পঞ্জিকার তিথি দেখে শুভ দিনক্ষণে প্রতিমা তৈরির অর্ডার দিচ্ছে।
৭ সেপ্টেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর সদরে ৩১টি মন্ডপে দুর্গা পূজা হওয়ার সম্ভাবনা
