হাজীগঞ্জে মাদকসহ বিশ্বজিৎ চন্দ্র সাহা আটক

স্টাফ রিপোর্টার
হাজীগঞ্জ উপজেলার রামপুর এলাকা থেকে অভিযান চালিয়ে বিশ^জিৎ চন্দ্রা সাহাকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তারা।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলমের নেতৃত্বে রামপুর গ্রামে বিশ^জিৎ চন্দ্র সাহার বসতঘর থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে জাননো হয়, বিকেল ৪টার দিকে হাজীগঞ্জের রামপুর গ্রামস্থ আসামির বসতঘরে অভিযান পরিচালনা করে আটক বিশ্বজিৎ চন্দ্র সাহা (পিতা ধীরেন্দ্র চন্দ্র সাহা) কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ বিষয়ে পরিদর্শক মজিবুর রহমান বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
৭ সেপ্টেম্বর, ২০২০।