মতলব পৌরসভার পক্ষে দশপাড়া কালীমন্দিরে অনুদান প্রদান

মতলব পৌরসভার পক্ষ থেকে দশপাড়া কালীমন্দিরে অনুদান প্রদান করেন পৌরসভার প্যানেল মেয়র কিশোর কুমার ঘোষ। -ইলশেপাড়

মতলব দক্ষিণ ব্যুরো
পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষে মতলব পৌরসভার দশপাড়া কালীমন্দিরে পূজা অর্চনা ও রামায়নকীর্তন অনুষ্ঠিত হয়। গত ১৪ জানুয়ারি ৩ দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়ে ১৬ জানুয়ারি সম্পন্ন হয়। সমাপনী দিনে অনুষ্ঠান পরিদর্শন করেন মতলব পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর কুমার ঘোষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বাদল নন্দী, উত্তম কুমার ঘোষ, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সাংবাদিক শিব শংকর দাস।
পরে মতলব পৌরসভার পক্ষ থেকে দশপাড়া কালীমন্দিরে নগদ ৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এসময় মন্দির কমিটির সভাপতি চন্দন দাস, সাধারণ সম্পাদক উত্তম চন্দ্র দেসহ মন্দির কমিটির সদস্যবৃন্দ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।