সজীব খান
চাঁদপুর সদর উপজেলার মুক্তিযোদ্ধাদের বেসামরিক গেজেটসমূহ যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) সকাল
১০টা থেকে সদর উপজেলার অডিটোরিয়ামে যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। সদর উপজেলায় মোট ১শত ৭১ জন মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম হবে। প্রথম দিন ৬০ জনের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ কার্যক্রম পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও যাচাই-বাছাই কার্যক্রমের সদস্য সানজিদা শাহনাজ, বীরপ্রতীক মমিন উল্ল্যাহ পাটওয়ারী, হাফেজ খান ও মৃনাল ক্লান্তি সাহা।
এ সময় সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. জামাল হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ আবুল কালাম চিশতীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
৩১ জানুয়ারি, ২০২১।
