চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত


সজীব খান
চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের হলরুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবদুল মতিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আজহারুল ইসলাম চৌধুরী, চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা নিজাম উদ্দিন, ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ অফিসার মো. হাবিবুন নবী, খাদ্য নিয়ন্ত্রক মো. মোখলেছুর রহমান, বিএডিসি সহকারী প্রকৌশলী মো. মামুন রশিদ, ফরেস্ট অফিসার মো. তাজুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামাল হোসেন, পরিবার পরিকল্পনা অফিসার মো. ওবায়েদুল হক, যুব উন্নয়নের ক্রেডিট সুপারভাইজার আনোয়ার হোসেন, সমবায় অফিসার ফারুক আলম, সহকারী শিক্ষা অফিসার ইলিয়াছ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. রফিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হক, জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, সমাজসেবা অফিসার জামালউদ্দিন, পল্লী উন্নয়ন অফিসার এ কে এম মাসুদুর রহমান, আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান, পরিসংখ্যান অফিসার গোলাম মোস্তফা, সৃজনী বাংলাদেশের এরিয়া ম্যানেজার আবুল খায়ের, উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের নির্বাচিত নারী সদস্য ফরিদা ইলিয়াছ, সেলিনা আক্তার, ফিরোজা বেগম, শিল্পী বেগম প্রমুখ।
চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন তরপুরচন্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী, মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, রামপুর ইউপি চেয়ারম্যান মো. আল-মামুন পাটওয়ারি, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্ল¬াল হোসেন পাটওয়ারি, ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আলহাজ কাশেম খান, হানারচর ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার রাঢ়ী, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম, কল্যাণপুর ইউপি চেয়ারম্যান আলহাজ সাখাওয়াত হোসেন পাটওয়ারী রনি ও চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু।
সচিবদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বাপশা’র সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ আখন্দ রোকন, কল্যাণপুর ইউপি সচিব জসিম উদ্দিন রনি, বাগাদী ইউপি সচিব মাহবুবুল আহসার নিপু, তরপুরচন্ডী ইউপি সচিব তাসলিমা বেগম, বিষ্ণুপুর ইউপি সচিব আনোয়ার হোসেন প্রমুখ।