চাঁদপুর সদর উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল

 

স্টাফ রিপোর্টার
দেশব্যাপী জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কেন্দ্রিয় কমিটির নির্দেশে চাঁদপুর সদর উপজেলা যুবলীগ বিক্ষোভ মিছিল করেছে। সোমবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন ও যুগ্ম-আহ্বায়ক শিমুল হাসান সামনুর নেতৃত্বে মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা যুবলীগের বিক্ষোভ সমাবেশ ও মিছিলে যোগদান করেন।
মিছিলে সদর উপজেলা যুবলীগের সদস্য মোরশেদ আলম মিয়া, ইকবাল হোসেন পলাশ, আবুল হাসানাত নয়ন, জাহাঙ্গীর কবির কিশোর, শাহাজাহান মোল্লা, সেলিম মাল, ফারুক বেপারী, পৌর যুবলীগ নেতা আল আমিন, আজমীর, সুমন, জহিরুল ইসলাম কাকন, আতিক মিজি, সুমন মুন্সি, তুহিন, কাশেম গাজী, যুব নেতা মাহবুবুর রহমান বেপারী, রাসেল আখন্দ, ইমন ঢালী, হাবিবুর রহমান বেপারী, হান্নান গাজী, আনোয়ার হাওলাদার, রুবেলসহ সদর উপজেলার ১৪টি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক/যুগ্ম-আহ্বায়ক ও সভাপতি/সম্পাদক এবং বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ অংশ নেন।
০১ ডিসেম্বর, ২০২০।