
স্টাফ রিপোর্টার
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রাক্তন তত্ত্বাবধায়ক ডা. মো. আনোয়ারুল আজিম স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চাঁদপুর সরকারি হাসপাতালের আয়োজনে মেডিকেল কলেজের অস্থায়ী কার্যালয়ের সভা কক্ষে শোক সভা অনুষ্ঠিত হয়।
শোক সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. জামাল সালেহ উদ্দিন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমানের পরিচালনায় শোক সভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মাহদুন্নবী মাসুম ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজাউদ্দৌলা রুবেল।
আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম আলহাজ মাও. মোশাররফ হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. ফেরদৌস আহসান, সহকারী রেজিস্ট্রার (অর্থো সার্জারি) ডা. ফরিদ আহমেদ চৌধুরী, এ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ডা. আবু সাদত আবু সায়েম, সহকারী রেজিস্ট্রার (শিশু) ডা. বিপ্লব দাস, প্রধান সহকারী কাম হিসাবরক্ষক সফিউল আলমসহ হাসপাতালের দায়িত্বরত অন্যান্য চিকিৎসক, নার্স ও বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
