চাঁদপুর সরকারি কলেজে মহান বিজয় দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। গত সোমবার সূর্যোদয়ের সাথে সাথে কলেজের অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকবৃন্দ শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে লেকের পাড়ে অঙ্গীকার পাদদেশে মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে কলেজ ক্যাম্পাসে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, উপাধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, সাহিত্য ও সাংস্কৃতি কমিটির আহ্বায়ক, বাংলা বিভাগের প্রধান প্রফেসর মো. আজিম উদ্দিন, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও ভুগোল বিভাগের প্রধান মো. ওহিদুজ্জামান।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, বিশিষ্ট লেখক ও ছড়াকার পীযুষ কান্তি বড়ুয়া ও তার সহধর্মিণী মুক্তা পীযুষসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।