
মতলব উত্তর ব্যুরো
মতলব ডিগ্রি কলেজের প্রভাষক তৌহিদুল আলম ইমুর মা ও বৃহত্তর মতলব উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তমিজ উদ্দিনের বড় ভাই রমিজ উদ্দিন মাস্টারের স্ত্রী মনজুমা বেগম (৭০) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত ১১ ডিসেম্বর ভোরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমার জানাজা দুপুর আড়াইটায় নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
মরহুমার জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রিয় আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল, মরহুমার ছেলে ঢাকা কাস্টমস অফিসের ডেপুটি কমিশনার সাইদুল আলম রুবেল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মোহাম্মদ আলা উদ্দিন, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. গোলাম রাব্বানী পাপ্পু, সাপ্তাহিক মতলব বার্তার প্রকাশক ও সম্পাদক মো. টারজান মিয়া, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান সরকার দুলাল, বর্তমান চেয়ারম্যান দেওয়ান মো. আবুল খায়ের, বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হক, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নাউরি আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, নিশ্চিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন ইত্তেফাকসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।
