ঢাকার ইস্কাটন ইনারহুইল ক্লাবের পক্ষে
প্রেস বিজ্ঞপ্তি
২৫০ শয্যা চাঁদপুর সদর সরকারি জেনারেল হাসপাতালে ঢাকার ইস্কাটন ইনারহুইল ক্লাবের পক্ষ থেকে একটি অক্সিজেন সিলিন্ডার দান করা হয়েছে। সেই সাথে একটি মিটারবক্স, অক্সিমটার ও নেবুলাইজার মেশিন প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে সদর হাসপাতাল প্রাঙ্গণে এগুলো বুঝে নেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল¬াহ, সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান ও আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল¬াহ।
ইস্কাটন ইনারহুইল ক্লাবের সেক্রেটারী অ্যাড. মোরশেদা নাসির বলেন, দেশে করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় স্বাস্থ্যসেবায় অক্সিজেন স্বল্পতাসহ নানা ধরনের সংকট তৈরী হয়েছে। এজন্য আমাদের ক্লাব সদস্যদের আর্থিক সহায়তায় চাঁদপুর ২৫০ শয্যা সদর সরকারি জেনারেল হাসপাতাল ও ঢাকার আয়শা মেমোরিয়াল হাসপাতালে এসব চিকিৎসা সরঞ্জাম প্রদান করি। এছাড়া মানবতার সেবায় আমরা নিয়মিতভাবে নানা ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছি।
১১ জুন, ২০২০।
