প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আল আমিন সোসাইটির সদস্য এবং আল আমিন একাডেমির গর্ভনিং বডির সাবেক সদস্য মাও. দেলোয়ার হোসাইন গতকাল বৃহস্পতিবার দুপুর ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, ১ কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। তার গ্রামের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার কালিয়াইশ গ্রামে রাত ১০টায় জানাযা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। তিনি দীর্ঘ বছর যাবত ইসলামী আন্দোলনে নিবেদিত প্রাণ সদস্য ছিলেন। তিনি বহু সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকার করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। আল আমিন সোসাইটির চেয়ারম্যান ও আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর মো. আব্দুল্লাহ সোসাইটির সেক্রেটারী এএইচ আহমদ উল্যাহ মিয়া, একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মকবুল হোসেন, একাডেমির সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমান।
