
জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপিকে কেউ ভাঙতে বা ধ্বংস করতে পারবে না
…………………..সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ
ফরিদগঞ্জ ব্যুরো
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সাবেক এমপি ও বিএনপির কেন্দ্র্রিয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং উপজেলা বিএনপির সভাপতি লায়ন হারুনুর রশিদ বলেন, আজ পুরো বাংলাদেশের বিএনপিসহ সকল পর্যায়ের গণমানুষের গণদাবী একটাই, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি। জালিম সরকার মিথ্যা মামলায় আমাদের প্রাণের নেত্রীকে দিনের পর দিন কারাগারে রেখে তাকে নিঃশেষ করে দিচ্ছে। সাবেক প্রধানমন্ত্রীর পছন্দমত চিকিৎসকের কাছে না নিয়ে সরকারি চিকিৎসকদের দিয়ে চিকিৎসার নামে আমাদের সাথে ছেলে খেলা করছে। মাহে রমজানের পবিত্র মাসেও তাকে সাহরী ও ইফতার ঠিক মতো দেয়া হচ্ছে না। কৌশলে তাকে নিস্তেজ করে বিএনপিকে ধ্বংস করে দেয়া নীল নকশা বাস্তবায়ন করা চেষ্টা চলছে। কিন্তু গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে সংগঠন বিএনপিকে কেউ ভাঙতে বা ধ্বংস করতে পারবে না।
তিনি আরো বলেন, একইভাবে আমাদের দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে একের পর এক মামলায় জেল দিয়ে তাকে চিরদিনের মতো দেশান্তরি করে রাখার নীল নকশার বাস্তবায়ন করে চলছে। কিন্তু দেশে না থাকলেও তারেক রহমানের নির্দেশেই বিএনপি চলছে ও চলবে।
এসময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য কাজী রফিক, কৃষক দলের কেন্দ্রিয় কমিটির যুগ্ম-সম্পাদক ফেরদৌস পাটওয়ারী, বিএনপির কেন্দ্রিয় নেতা ও উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ইসমাইল তালুকদার খোকন, জাকির হোসেন পাটওয়ারী, শাহআলম মুকুল, পৌর বিএনপির সহ-সভাপতি বিল্লাল হোসেন কোম্পানী, পৌর বিএনপির সাবেক সম্পাদক শাহাবুদ্দিন বাবুল, উপজেলা যুবদলের নাছির পাটওয়ারী, তছলিম চৌধুরী, ফারুক খান, পারভেজ আলম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফজলুর রহমান, যুগ্ম-আহ্বায়ক এম এ কাইয়ুম, মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইকবাল হোসেন পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম রাঢ়ী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হারুন পাঠান, শ্রমিক দলের সভাপতি আজিম খান, সম্পাদক বেলায়েত হোসেন, মহিলা দলের সম্পাদক ফরিদা পারভীন, সিনিয়র সহ-সভাপতি জেবুনেচ্ছা, পৌর সভাপতি পারুল বেগম বক্তব্য দেন।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আবু তাহের গাজী, আবিদ আলী, নাজির আহম্মেদ পাটওয়ারী, নজরুল ইসলাম গাজী, শাহাদাত হোসেন, আসাদুজ্জামান কালু, মোস্তফা চৌধুরী, আব্দুর রহিম জমাদার, রবিউল ইমাম বাবু, সাবেক ভিপি জাকিরসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া কামনা ও মোনাজাত করা হয়। পরে তিন সহস্রাধিক নেতাকর্মীদের মাঝে ইফতারী বিতরণ করা হয়।
