চাঁদপুর-২ আসনে নূরুল আমিন রুহুলের মনোনয়ন চূড়ান্ত হওয়ায় আনন্দ সভা

মতলব উত্তর ব্যুরো
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অ্যাড. নূরুল আমিন রুহুলের দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ায় মতলব উত্তরে আনন্দ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী। সভা শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে। এছাড়া এই খবর ছড়িয়ে পড়লে উপজেলা বিভিন্ন মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া করা হয়।
আওয়ামী লীগ নেতা আনিছুর রহমানের পরিচালনায় আনন্দ সভায় বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামান সরকার, সাবেক কাউন্সিলর শাহীনুর বেপারী, সাবেক কাউন্সিলর মজিবুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অ্যাড. সেলিম মিয়া, ছেঙ্গারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর ভূঁইয়া, দিদার মোল্লা, মুক্তিযোদ্ধা নুরুল হক, মোবারক হোসেন মুফতী, যুবলীগ নেতা ওমর খান, বোরহান উদ্দিন সরকার, নকিব উদ্দিন, শাহাদাত হোসেন, মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা মুছা, মমিনুল ইসলাম, ফখরুল, মিজান প্রমুখ।
উল্লেখ্য, শুক্রবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বাক্ষরিত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর পাঠানো এক চিঠিতে বলা হয়েছে চাঁদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় চূড়ান্ত মনোনয়ন মো. নূরুল আমিন রুহুলকে দেয়া হল এবং তাকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।