স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের-৫ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন দাম্মাম কেন্দ্রিয় বিএনপির সভাপতি ও কেন্দ্রিয় জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের নেতা, শিল্পপতি, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো. ফারুক মোল্লা (রিপন)।
তিনি সরকার বিরোধী সকল আন্দোলন সংগ্রামে নেতা-কর্মীদের পাশে থেকে প্রত্যক্ষ-পরোক্ষভাবে আন্দোলন পরিচালনা করেছেন। তিনি তার আন্দোলন সংগ্রামের মধ্যেদিয়ে হাজীগঞ্জ ও শাহারাস্তি বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের তৃনমূল পর্যায়ে সকল সদস্যদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। আলহাজ ফারুক মোল্লা (রিপন) দলের বাইরে ও তার আচার ব্যবহার ও কর্ম দিয়ে চাঁদপুরের-৫ আসনের আপময় জনতার প্রাণের স্পন্দন হয়ে উঠেছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয়, খেলাধুলাসহ সাংস্কৃতিঙ্গনে তার অবদান চলামান রেখেছেন। তিনি সবসময় গরীব-দুঃখী মানুষের কাছে ফারুক মোল্লা জনদরদি দানবীর হিসিবে পরিচিত। তাই তিনি তার উন্নয়নমূলক সামাজিক বিভিন্ন কার্যক্রমসহ হাজীগঞ্জ-শাহারাস্তির বন্ধু হয়ে আগামিতে আরো বেগবান করতে তার প্রিয় দল বিএনপিতে মনোনয়ন জমা দিয়েছেন।
আলহাজ ফারুক মোল্লা রিপন জানান, তিনি শহীদ জিয়ার আদর্শে উপনিত হয়ে তৃণমূল ছাত্রদল থেকে শুরু করে আজ তিনি বিএনপির রাজনৈতিকের সাথে সম্পৃক্ত আছেন। গণতন্ত্রের জন্য আপোষহীন নেত্রী ৩বারের সফল রাষ্ট্রপরিচালক মমতাময়ী নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা সাজা দিয়ে এবং তারুণ্যের অহংকার আমার নেতা তারেক রহমানকে একই ভাবে মিথ্যে সাজা দিয়ে বিএনপিকে ধ্বংষ করতে এই সরকার চক্রান্ত করে যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনের ধানের শীষ প্রতীককে বাংলার মানুষ ব্যালট পেপারের মাধ্যমে বিপুল ভোটে জয়যুক্ত করবে। আবারো বিএনপি ক্ষমতা আনবে।
তিনি বলেন, আমি চাঁদপুরের-৫ হাজীগঞ্জ-শাহারাস্তি থেকে বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে আগ্রহী তাই মনোনয়ন জমা দিয়েছি। দল যাকেই মনোনয়ন দিয়ে ধানের শীষ প্রতীক আমি সকল নেতা কর্মীদের নিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দলের হয়ে কাজ করে ধানের শীষকে বিজয়ী করবো, ইনশাআল্লাহ্।
