
চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মরহুম মোফাজ্জল হোসেন চান্দু ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা জিলন খানের রুহের মাগফিরাত কামনা করে গতকাল রোববার বাদ আসর পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাণবাজার জামে মসজিদের পেশ ইমাম মুফতি ইব্রাহিম খলিল ও মোয়াজ্জেন হাফেজ মো. কবির হোসেন।
দোয়া অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র নেতা মুক্তিযোদ্ধা আলহাজ আ. হামিদ মাস্টার, বিএনপি নেতা কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, বোরহান খান, আ. রাজ্জাক শেখ, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আনা মিয়া জমাদার, ছাত্রদল নেতা লিটন সরকার, মো. হান্নান, স্থানীয় যুবদল নেতা মোক্তার বেপারী মুক্কু, রফিক মিজি, স্বেচ্ছাসেবক দলের মো. খোকন, ইয়াছিন খান, শহর তরুণ দলের নেতা লিটন তালুকদার, শিশু খানসহ দলীয় নেতাকর্মী এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
