প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম অঙ্গ সংগঠন যুব মহিলা লীগ ফরিদগঞ্জ উপজেলা শাখার কার্যক্রম বাতিল করা হয়েছে। গতকাল রোববার বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃংখলা পরিপন্থী কর্মকা-ের সাথে জড়িত থাকার কারণে ফরিদগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের কার্যক্রম ২৩ জুন থেকে সংগঠনের বৃহত্তর স্বার্থের কথা জানিয়ে বাতিল করার ঘোষণা দেয়।
