এস এম সোহেল
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চান্দ্রা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খান জাহান আলী কালু পাটোয়ারীর নৌকা মার্কার সমর্থনে চান্দ্রা ইউনিয়নের চৌরাস্তায় কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ নভেম্বর) বিকেলে চান্দ্রা চৌরাস্তা কিন্ডারগার্টেন মাঠে নৌকার সমর্থনে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী।
ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. লক্ষণ চন্দ্র সরকারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুল বাশারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজী, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নূর হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর পৌর আওয়ামী লীগ নেতা ও শিক্ষামন্ত্রীর প্রতিনিধি অ্যাড. সাইফুদ্দিন বাবু, হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান পেদা, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর ররহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, জেলা পরিষদ সদস্য মুকবুল মিয়াজী, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান।
এসময় বক্তারা বলেন, নৌকা হলো আমাদের স্বাধীনতা ও আওয়ামী লীগের প্রতীক। এই প্রতীক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা প্রধাণমন্ত্রী শেখ হাসিনার প্রতীক। আর সেই নৌকার প্রতীক নিয়ে আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনে চান্দ্রা ইউনিয়নের খান জাহান আলী কালু পাটোয়ারীর নৌকা মার্কায় বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডা. দীপু মনি এমপির হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দিন।
পরে চান্দ্রা বাজার ও চৌরাস্তায় নৌকার প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করে ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে ভোট চাওয়া হয়।
০৯ নভেম্বর, ২০২১।
