আল আমিন ছৈয়াল
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রফিক উল্লাহ পাটোয়ারীর (রফিক মাস্টার) সমর্থনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ৩নং ওয়ার্ডের আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া।
মুক্তিযোদ্ধা আ. হামিদ কবিরাজের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক তালুকদারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি চাঁদপুর প্রতিনিধি অ্যাড. সাইফুউদ্দিন বাবু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. হান্নান মিয়াজি, সহ-সভাপতি জাকির হোসেন বহরদার, জেলা যুবলীগের সদস্য আ. গনি গাজী, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম মিয়াজি, ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জাহাঙ্গির হোসেন নিরব, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন তালুকদার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, রফিকুল্যা পাটোয়ারী একজন মানুষ গড়ার কারিগর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রফিকুল্যা পাটোয়ারী যোগ্য প্রার্থী মনে করেই নৌকা প্রতীক দিয়ে বালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রর্থী হিসাবে পাঠিয়েছেন। এ ইউনিয়নে যে উন্নয়ন হয়েছে তার অবদান আওয়ামী লীগের আমলের। এ ধারা অব্যাহত রাখতে হলে আগামী ১১ নভেম্বর নৌকা প্রতীকে রফিকুল্যা পাটোয়ারীকে বিপুল ভোটে বিজয়ী করে এ ইউনিয়নকে ডা. দীপু মনি ও সুজিত রায়কে উপহার দিবেন। সরকারের উন্নয়ন হয় স্থানীয় প্রতিনিধি উন্নয়নের মাধ্যমে। রফিকুল্যা পাটোয়ারী এ ইউনিয়নে শিক্ষার আলো ছড়িয়েছেন। আমাদের মাথার উপর রয়েছেন শেখ হাসিনা রয়েছেন।
০৯ নভেম্বর, ২০২১।
