কৈশোরকালীন পুষ্টি বিষয়ক উপলক্ষে
আল-আমিন ছৈয়াল
কৈশোরকালীন পুষ্টি বিষয়ক উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে চান্দ্রা ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে কৈশোরকালীন পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ ও সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শফিকুল ইসলাম।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা পলিনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের শিক্ষক সুলতান মাহমুদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামাল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন, ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, চান্দ্রা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের সহকারী সার্জন (প্রশিক্ষণ) ডা. সাগর কান্তি মন্ডল, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মো. আবু ইউসুফ শেখ। এসময় বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী এবং সব শিক্ষকরা প্রশিক্ষণ গ্রহণ করেন।
২৭ অক্টোবর, ২০২১।
