বাকিলায় নৌকার মনোনয়ন প্রত্যাশী ৯ জন

বড়কুল পূর্ব ইউনিয়নে বর্ধিত সভা পন্ড

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জের দুই ইউনিয়নের আওয়ামী লীগের বর্ধিত সভা নিয়ে দুই পক্ষের হট্টগোলের কারণে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এবং নেতাকর্মীদের ধৈয্য ও সহনশীলতার কারণে পরিস্থিতি স্বাভাবিক হয়। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে বড়কুল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা পন্ড এবং এ দিন বিকালে বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা বিশৃঙ্খলার মধ্য দিয়ে শেষ হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দিনের পরিচালনায় এই দিন বিকালে বাকিলা উচ্চ বিদ্যালয়ের হলরুমে চেয়ারম্যান পদে নিজ-নিজ প্রার্থীতার ঘোষণার আহবান জানান। এ সময় নৌকা প্রতীকের মনোনয়ন পেতে ৯ জন প্রার্থী হাত তুলে তাদের প্রার্থীতা জানান দেন। এরপর উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে তর্ক-বিতর্কের জেরে সভার মাঝে বিশৃঙ্খলা দেখা দেয়।
এর ফলে বর্ধিত সভার সমাপ্তি করা হয় এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বর্ধিত সভায় উপস্থিত উপজেলা ও ইউনিয়ন আওয়াম লীগ নেতৃবৃন্দের সিদ্ধান্তমতে ৯ জন প্রার্থীকেই নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশীর তালিকা করে জেলা ও কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
তারা হলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী, সিনিয়র সভাপতি আনোয়ার হোসেন পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা অহিদুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক অমল কৃষ্ণ ধর, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইব্রাহিম খান রনি, সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আহসান নয়ন ও জেলা ছালীগের সাবেক নেতা রাকিবুল ইসলাম রকিব।
এর আগে এই দিন সকালে বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভার শুরুতেই মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের দুই পক্ষের তর্ক-বিতর্কের জেরে হট্টগোল শুরু হয়। এতে করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে বর্ধিত সভা পন্ড হয়ে যায়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবু তাহের বর্ধিত সভার সভাপ্রধান করা নিয়ে এই হট্টগোল ও বিশৃঙ্খলার সৃষ্টি এবং সভা পন্ড হয়।
জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের এক প্রতিনিধি সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবু তাহের এবং সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ কবির হোসেন মিয়াজী মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের কমান্ডার ও সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমকে কটাক্ষ করে বক্তব্য রাখেন। এর জেরে বর্ধিত সভায় উপস্থিত মুক্তিযোদ্ধারা আবু তাহের সভাপ্রধানের বিষয়ে আপত্তি জানিয়ে বিচার দাবি করেন।
একই সময়ে ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের একাংশ এবং চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা সম্প্রতি ঘোষিত ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির তালিকা দেখানোর দাবী জানান। এই নিয়ে দুই পক্ষের মাঝে তর্ক-বির্তক এবং এক পর্যায়ে বিশৃঙ্খলা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এতে করে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সভাস্থল ত্যাগ করেন এবং জেলা আওয়ামী লীগ নেতবৃন্দের পরামর্শক্রমে পরবর্তীতে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ার কথা জানান।
এসময় ওই ইউনিয়নের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বর্তমান ইউপি চেয়ারম্যান আলহাজ কবির হোসেন মিয়াজী, আওয়ামী লীগ নেতা মো. আবু, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মজিবুর রহমান মজিব, সাবেক ছাত্রনেতা মো. আহসান হাবীবসহ অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবীব অরুন, সদস্য মো. হারুন অর রশিদ মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি আলী আশ্রাফ দুলাল, সহ-সভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহম্মদ খসরু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আলহাজ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ আসফাকুল আলম চৌধুরী, প্রচার সম্পাদক মো. শাহজামাল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু তালেব লিটন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা, শামসুজ্জামান মুন্সী ও জাকির হোসেন মিয়, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন, সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি, সাধারণ সম্পাদক আবু ইউছুফ গাজী মোহন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ জীবন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বিসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২৭ অক্টোবর, ২০২১।