স্টাফ রিপোর্টার
চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান মো. জসিম উদ্দিন শেখের ভগ্নিপতি এবং সমিতির সাবেক সহকারী পরিচালক আলমগীর মিজি (৬২) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……..রাজিউন) করেন। শনিবার (৪ ডিসেম্বর) সকাল ৭টায় ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর এলাকায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন।
শনিবার বাদ আসর সকদিরামপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন চান্দ্রা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাও. আশেকুর রহমান। পরে মরহুমকে পারিবারিক গোরস্থান দাফন করা হয়।
জানাজার আগে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান মো. জসিম উদ্দিন শেখ ও মরহুমের ছোট ছেলে মো. হৃদয় মিজি, রোশার বাড়ি জামে মসজিদের ইমাম মো. জাহাঙ্গীর হোসেন।
জানাজায় অংশ নেন চাঁদপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর সৈয়দ আহমেদ, চাঁদপুর জেলা বিএমএ সভাপতি ডা. মো. নুরুল হুদা, চাঁদপুর জেলা শিল্পচুড়া সংগঠন সভাপতি মো. মাহবুবুর রহমান সেলিম, তপাদার বাড়ি জামে মসজিদের ইমাম মো. মোসারফ হোসেন, চৌধুরী বাড়ি জামে মসজিদের ইমাম আহমদ রেজা খান, চান্দ্রা বাজার আল মদিনা জামে মসজিদের ইমাম মো. মিজানুর রহমানসহ এলাকায় সামাজিক ও রাজনৈতিকসহ সব শ্রেণির লোকজন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। তিনি কর্ম জীবনে অত্যন্ত সততার সাথে চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতিতে সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
চান্দ্রা শিক্ষিত বেকার সমিতির শোক প্রকাশ
চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতির সাবেক সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন মিজির ইন্তেকালে সমিতির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, সাধারণ সম্পাদকসহ সব কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেন এবং পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
০৫ ডিসেম্বর, ২০২১।
