
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ইউনিয়ন শেখ জামাল স্পোর্টিং ক্লাবের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় চান্দ্রা বাজার পশ্চিম মাথায় ও ইসলামী ব্যাংকের নিচতলায় শেখ জামাল স্পোর্টিং ক্লাব উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী।
তিনি তার বক্তব্যে বলেন, চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের ঘাটি। ইউনিয়নের যুবলীগ ও ছাত্রলীগের সব নেতৃবৃন্দ একত্রিত হয়ে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম দেশে পরিণত হচ্ছে।
শেখ জামাল স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. শাহিন পাটওয়ারীর সভাপতিত্বে এবং ক্লাবের পরিচালক মো. জুম্মন মাহমুদের পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফাহিমুল ইসলাম সসি, ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজু পাটওয়ারী, ক্লাবের সাধারণ সম্পাদক দিএম আল আমিন।
এসময় উপস্থিত ছিলেন ফরিদ হোসেন হৃদয়, মহিউদ্দিন পাটওয়ারী, ইমরান ভূঁইয়া, রিয়াদুল ইসলাম সুমন, আরিফ পাটওয়ারী, শিপন খান, রিপন চন্দ্র শীলসহ শেখ জামাল স্পোর্টিং ক্লাবের সদস্যরা ও স্থানীয় ব্যক্তিবর্গ।
