
মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলায় সোমবার উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। ভোরে নিউ হোস্টেল মাঠে অবস্থিত দীপ্ত বাংলা পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পর্যায়ক্রমে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শারীরিক কসরত (ডিসপ্লে) প্রদর্শন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রীতি ফুটবল ও রশিটানা খেলা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। বেলা ১১টায় প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদলের পরিচালনায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নূশরাত শারমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, আনিছুজ্জামান চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার আইচ, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. রহিম খান, মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার, মুক্তিযোদ্ধা বজলুর রশিদ মজুমদার, স্বদেশ চন্দ্র দাস, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, জাবেদ ছিদ্দিকী, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক গোলাম হায়দার মোল্লা, মুক্তিযোদ্ধার শহীদ পরিবারের সন্তান সাংবাদিক আরিফুল ইসলাম শান্ত প্রমুখ।
সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম মাহাবুবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুমি, মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আল আজাদসহ সামাজিক, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও সুধীজন।
