
বঙ্গবন্ধুর আদর্শ ও স্বাধীনতার লক্ষ্যে পৌঁছতে হলে গণতন্ত্র অনিবার্য
…………..অ্যাড. সেলিম আকবর
স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা গণফোরামের আয়োজনে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় জেলা গণফোরামের কার্যালয়ে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর।
তিনি বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও স্বাধীনতার লক্ষ্যে পৌঁছতে হলে গণতন্ত্র অনিবার্য। স্বাধীনতারমূল লক্ষ্য ছিলো দেশের মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন। বঙ্গবন্ধু নিজেই বলেছেন আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, আমি মানুষের অধিকার চাই। সেই অধিকারটি হলো গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে। বিশেষ করে মানুষের ভোটাধিকার দিয়ে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করাই হলো গণতন্ত্র ও স্বাধীনতার মূল লক্ষ্য। আজ দেশে মানুষের ভোটাধিকার নেই ও মৌলবাদ মাথা উচিয়ে যেন না উঠতে পারে এবং স্বাধীনতার মূল স্বপ্নকে যারা বাঁধাগ্রস্ত করে তাদের বিরুদ্ধে সজাগ ও সোচ্চার থাকতে হবে।
জেলা শ্রমিক গণফোরাম সাধারণ সম্পাদক শহীদ বকাউলের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, যুগ্ম সম্পাদক বাসুদেব মজুমদার, দপ্তর সম্পাদক রুহুল মতিন, কৃষি বিষয়ক সম্পাদক ডা. রেজা, যুব বিষয়ক সম্পাদক বিজয় মজুমদার, যুব গণফোরামের সাধারণ সম্পাদক হাজি আশ্রাফ বাবু, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন খান, মহিলা গণফোরামের সাধারণ সম্পাদক শিল্পি বেগম।
এ সময় গণফোরামের জেলা, থানা, পৌরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
