চিতোষী পূর্বে মুজিববর্ষ উপলক্ষে আলোচনা সভা


নোমান হোসেন আখন্দ
শাহরাস্তির চিতোষী পূর্ব ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহছেনা আক্তারের সভাপতিত্বে এবং ইউপি সচিব মৃত্যুঞ্জয় চক্রবর্তীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউসুপ পাটোয়ারী।
তিনি তার বক্তব্য বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা আজ স্বাধীন দেশ পেতাম না। সমাজ ও রাষ্ট্রে চলতে হলে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ অনুধাবন করে চলতে হবে। দেশের প্রতিটি মানুষের উচিত বঙ্গবন্ধুর দর্শন আদর্শগত দিকগুলোকে গুরুত্ব দিয়ে সেভাবে জীবনকে গড়ে তোলা।
সভায় অন্যানোর মাঝে বক্তব্য রাখেন ইউপি সদস্য সেফায়েত উল্ল্যাহ, নাজমা আক্তার, ফিরোজ আহম্মেদ, মাইন হোসেন, মনোয়ারা বেগম, শামছুল হক, মো. সোহাগ প্রমুখ।
সভায় ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।