মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলায় উপজেলার তুষপুর গ্রামের হান্নান প্রধানের বাড়ি থেকে একটি বালি হাঁস আটক করা হয়। গত শনিবার দিবাগত রাত একটায় মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার আইচ ও এসআই মো. অহিদ উল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল ওই গ্রাম থেকে বালি হাঁসটিকে আটক করে থানায় নিয়ে আসে। কয়েক দিন আগে ওই ব্যক্তি একটি বিল থেকে বালি হাঁসটিকে ধরে খাঁচায় রেখে পালন করছিলেন।
মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইচ বলেন, গতকাল রোববার সকালে পাখি আটকের বিষয়টি মতলব দক্ষিণের ইউএনও ফাহমিদা হককে জানানো হয় এবং পরে তাঁর উপস্থিতিতে বালি হাঁসটি উপজেলার ধনাগোদা নদীতে ছেড়ে দেয়া হয়।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব দক্ষিণে একটি বাঁলিহাস অবমুক্ত
Post navigation
