
বাংলা নববর্ষ উপলক্ষে
স্টাফ রিপোর্টার
বাংলা নববর্ষ উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারীর নিজ ব্যবসা-প্রতিষ্ঠানে দোয়ার আয়োজন করেন। গত রোববার শহরের বড়স্টেশন মাছঘাটে হযরত আলী বেপারী তার মৎস্য আড়ৎ এ মিলাদ ও দোয়া পরিচালনা করেন চান্দ্রা দরবার শরীফের পীরসাহেব মাও. হুজাত উল্লাহ নক্সবন্ধী।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাও. ফজলুল হক, চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারীর বাবা হাজী আঃ কুদ্দুস বেপারী, ছোট ভাই হাজী জয়নাল আবেদীন বেপারী, মৎস্য বনিক সমিতি সভাপতি হাজী আঃ খালেক মাল, সাধারন সম্পাদক হাজী শবেবরাত সরকারসহ ব্যবসায়ীরা।
