
কচুয়া ব্যুরো
সিনিয়র সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. শেখ রাসেল বলেছেন, মাদক সমাজের সকল অপরাধের মূলসূত্র মাদক চুরি, ডাকাতি, ছিনতাই ও ইভটিজিং এর মত অপরাধের জন্ম দেয়। বাংলাদেশের বড় সম্পদ যুব সমাজ। আধুনিক বাংলাদেশ গড়তে যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে হবে। তিনি গতকাল সোমবার কচুয়ায় পালাখাল মডেল ইউনিয়নের আয়োজনে সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন।
পালাখাল মডেল ইউনিয়ন প্রাঙ্গনে ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগের সভাপ্রধানে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ ওয়ালী উল্লাহ অলি, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি ও যুদ্ধকালীন কমান্ডার আবঃ রশিদ পাঠান, সাধারন সম্পাদক প্রানধন দেব, মসজিদের ইমাম সফিউল্লাহ, শিক্ষক নজুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক কবীর মাস্টার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন মসজিদের ইমামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
