মতলব উত্তর ব্যুরো :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপির সমর্থনে নৌকা প্রতীকে ভোট চেয়ে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৭ ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ালী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিল বের করে। মতলব উত্তর উপজেলার ৭ ও ৮নং ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে নৌকা প্রতীকে ভোট চেয়ে মিছিলটি নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয় ৭ ও ৮ নং ওয়ার্ডের রুহিতারপাড় কেন্দ্রে বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে ৮নং উত্তর ব্যাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
এ সময় গণমিছিলে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল কুদ্দুস মাস্টার, ৮নং ওয়ার্ড কাউন্সিলর বোরহান উদ্দিন প্রধান, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাকির খান, জেরা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মাহমুদ টিটু মোল্লা, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত হোসেন ঢালী খোকন, পৌর মহিলালীগের সাধারণ সম্পাদক শিউলী সরকার, সাবেক মহিলা কাউন্সিলর শাহীনা বেগম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান প্রধান, ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ শেখ ফরিদ, উপজেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শামীম প্রধান, মুক্তিযোদ্ধা আবদুস ছাত্তার, ৮নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, আ.লীগ নেতা দিদার মোল্লা, চাঁন মিয়া সরকার, বাদল মুন্সি, আবুল সরদার, মোহন, যুবলীগ নেতা প্রভাষক কামাল হোসেন, সরোয়ার, স্বেচ্ছাসেবক লীগ নেতা তোফায়েল, ছাত্রলীগ নেতা সুমন বেপারী, বাদল ঢালীসহ আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- ছেংগারচরে কাউন্সিলর ও আ.লীগ সহযোগী সংগঠনের গণমিছিল
