বিএমএসএফের ৪৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

 

পাইলট আহ্বায়ক, জাফর সদস্য সচিব

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রিয় আহ্বায়ক কমিটিতে শহীদুল ইসলাম পাইলট (সমকাল) আহ্বায়ক এবং আহমেদ আবু জাফরকে (আধুনিক বাংলা) সদস্য সচিব করে ৪৫ সদস্যবিশিষ্ট গঠন করা হয়। গত ১ নভেম্বর কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাধারণ সভায় মেয়াদেত্তীর্ণ কমিটি ভেঙ্গে ৪৫ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। আসন্ন চতুর্থ জাতীয় কাউন্সিল পর্যন্ত এ কমিটি দায়িত্ব পালন করবেন। গতকাল সোমবার বিকেলে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব আহমেদ আবু জাফর এ কমিটি ঘোষণা করেন।
আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যরা হলেন- আবুল হোসেন তালুকদার (এশিয়ান টিভি পটুয়াখালী), কাজী মিরাজ মাহমুদ (আজকের পরিবর্তন বরিশাল), মোফাজ্জল হোসেন (ভোরের পাতা নওগাঁ), আকরাম হোসেন (বিজয়টিভি বিক্রমপুর), নাজমা সুলতানা নীলা (পিপলস টাইমস ঢাকা), শাহ আলম শাহী (চ্যানেল আই দিনাজপুর), মোশারফ হোসেন নীলু (এসটিভি বাংলা নরসিংদি), নূর আলম (মানবকণ্ঠ নীলফামারী), শহীদুল ইসলাম (যায়যায়দিন কালকিনি), জহিরুল ইসলাম জাহাংগীর (সমকাল দাগনভূঁইয়া), আফজাল হোসেন (এনটিভি ভোলা), হামিদ খান (একুশের বাণী গাজীপুর), মিজানুর রহমান মিলন (আজ কালেরকণ্ঠ ঢাকা), মানিক ভূইয়া (এশিয়ান টিভি নোয়াখালী), সৈয়দ খায়রুল আলম (ডেইলী ইন্ডাস্ট্রি), মোহাম্মদ আলী সুমন (আইবিএন ঢাকা), মিজানুর রহমান (আইএনবি, কুয়াকাটা), আলম পলাশ (প্রথম আলো, চাঁদপুর), মাজনুন মাসুদ (লাইভ নিউজ গাজীপুর), মোনালিসা মৌ (আজকের খবর ঢাকা), হুসাইন আহমেদ কবির (ভোরেরপাতা মুকসুদপুর), আরমান খান জয় (গোপালগঞ্জ), মো. খায়ের (বিজয় টিভি শিবচর), এমএম আকরাম হোসাইন (আনন্দ টিভি ও বিএমএসএফ চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী), রেজাউল করিম মানিক (বাংলাদেশ প্রতিদিন রংপুর), এমডি রিয়াজ হোসাইন (বাংলাদেশ প্রতিদিন প্রবাসী শাখাসমুহের প্রতিনিধি ইতালী), জুয়েল খন্দকার (সংবাদ টিভি মালদ্বীপ), স্বপন মজুমদার (জয়যাত্রা টিভি বাহরাইন), মিজান উর রশিদ মিজান (আলোকিত উখিয়া কক্সবাজার) আব্দুল হাকিম রানা (কালেরকণ্ঠ পটিয়া) ও সোহেল সরদার (আমাদের কণ্ঠ ভান্ডারিয়া) শারমিন সুলতানা মিতু (সরেজমিন বার্তা গাজীপুর), আজমীর হোসেন তালুকদার (একুশে টিভি ঝালকাঠি), সোহাগ আরেফিন (অন্যদিগন্ত চট্টগ্রাম), নান্টু লাল দাস (ডেইলী ইন্ডাস্ট্রি ঢাকা), এমএ আকরাম (নয়াদিগন্ত বোরহানউদ্দিন), ইকবাল হোসেন (ইত্তেফাক দ্বেবিদার), কাজী সালাহ উদ্দিন নোমান (বর্তমান সময় ফেনী), আসাদুজ্জামান সাজু (মানবকণ্ঠ লালমনিরহাট), এসএম জীবন (দৈনিক মাতৃজগৎ ঢাকা), কবির নেওয়াজ (মানুষের কল্যাণে প্রতিদিন ঢাকা), মাসুম তালুকদার (স্বাধীনবাংলা ঢাকা), আলী হোসেন (গ্রীণ টিভি আশুলিয়া), কাইছার ইকবাল চৌধুরী (ইনফোবাংলা চট্টগ্রাম), হাসনাত তুহিন (সিএস টিভি ফেনী), আবু বকর তালুকদার (বাংলাদেশের আলো ঢাকা)।
উল্লেখ্য, মফস্বল সাংবাদিকদের সর্ববৃহৎ এ সংগঠনটি ২০১৩ সালে প্রতিষ্ঠা লাভের পর তিনটি জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। বিগত কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এ কমিটি গঠন করা হয়েছে। আগামি জাতীয় কাউন্সিলে ১২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রিয় কমিটি গঠন করা হবে। চলমান বৈশ্বিক করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ পরবর্তীকালে এ কাউন্সিল অনুষ্ঠিত হবে।
১০ নভেম্বর, ২০২০।