মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ছেংগারচর এমএম কান্দি যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ৩য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর থেকে সাকেনগর মাঠ প্রাঙ্গনে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন এ্যাবলুম গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মহসিন রাব্বানী।
বিশেষ অতিথি ছিলেন এ্যাবলুম গার্মেন্টসের পরিচালক মাহবুবুর রহমান সেলিম, মাসুদুর রহমান শামীম, মাহফুজুর রহমান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মোহাম্মদ আকাইদুজ্জামান, মগরাপাড়া হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. ওয়ালী উল্লাহ মাষ্টার, গাজীপুর জজ কোর্টের অ্যাড. মো. মাহবুব হাসান।
সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ আলিয়া মাদরাসার সাবেক প্রিন্সিপাল আলহাজ মাও. মো. আবদুল হাই। সহ-সভাপতি ছিলেন- বিশিষ্ট ব্যবসায় ও সমাজ সেবক মোহাম্মদ মমিনুল হক প্রধান। মাও. আতাউল্লাহ মহসিনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মুফতি মাহফুজুর রহমান জাবের (কুয়াকাটা)। বয়ান রাখেন মুফতি ইয়াছিন আকরাম নবীনগরী, মাও. বেলায়েত হোসেন আরেফী।
