ছেংগারচর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী আনিস আহমেদ দোয়াপ্রার্থী

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলাধীন ছেংগারচর পৌরসভা নির্বাচনে সমাজসেবক আওয়ামী লীগ নেতা মো. আনিস আহমেদ মেয়র পদে নির্বাচন করার মতপ্রকাশ করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।
এলাকার বিভিন্ন উন্নয়ন ও সমাজ সেবামূলক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন। ফলে ছেংগারচর পৌর এলাকার সাধারণ মানুষের মধ্যে তার একটা নিজস্ব ব্যক্তি ইমেজ তৈরী হয়েছে। আগামী পৌর নির্বাচনে তার বিজয়ের সম্ভবনা অত্যন্ত উজ্জল সম্ভবনা রয়েছে।
জানা গেছে, আনিস আহমেদ জন্ম একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে হওয়ায় এলাকায় তার ব্যাপক সামাজিক পরিচিতি রয়েছে। ছাত্র জীবন থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আওয়ামী লীগের জাতীয় পর্যায়ে অনেক নেতৃবৃন্দের সঙ্গে তার রয়েছে গভীর ও নিবিড় সম্পর্ক। একজন উচ্চ শিক্ষিত সৎ, যোগ্য ও ভালো মানুষ হিসেবে তার একটা ব্যক্তি ইমেজ রয়েছে সর্ব মহলে। আগামি নির্বাচনে পৌরসভা থেকে প্রার্থী হওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছেন। যে কারণে অনেক সুবিধাও রয়েছে তার পক্ষে।
পৌরবাসীর অভিমত এসব বিবেচনায় আনিস আহমেদ প্রার্থী হলে তারই বিজয়ী হবার উজ্জল সম্ভবনা রয়েছে। তাকে একজন শক্ত ও জনপ্রিয় প্রার্থী বলে বিবেচনা করছে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ছেংগারচর পৌরবাসীর কাছে ক্লিনম্যান হিসেবে দলমত নির্বিশেষে তার ব্যাপক পরিচিতি রয়েছে।
এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা আনিস আহমেদ বলেন, আগামী পৌর নির্বাচনে আমি আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী। যদি দলীয় মনোনয়ন পাই, তাহলে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করবো। নির্বাচিত হলে পৌরবাসীকে সঙ্গে নিয়ে পৌরসভায় শিক্ষা বিস্তার, মাদক মুক্ত, শতভাগ স্যানিটেশন, বিশুদ্ধ খাবার পানির সু-ব্যবস্থা ও সকলের সমঅধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণের মাধ্যমে ছেংগারচর পৌরসভাকে একটি মডেল পৌরসভায় উন্নীত করবো ইনশাল্লাহ। জনসাধারণের কাছে অঙ্গীকার প্রকাশ করে বলেন, বিজয়ী হলে আমার সব যোগ্যতা ও দক্ষতা দিয়ে ছেংগারচর পৌরসভার অবহেলিত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবো। আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই, মৃত্যুর আগে ছেংগারচর পৌরবাসীর জন্য একটা কিছু করে যেতে চাই। আমি পৌরবাসীর নিকট দোয়া প্রার্থী।
১৪ জানুয়ারি, ২০২১।