ছেংগারচর পৌর আ.লীগের উদ্যোগে জেল হত্যা দিবসে আলোচনা ও দোয়া

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজীর পরিচালনায় জেল হত্যা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. মহসিন মিয়া মানিক, পৌর আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন প্রধান, ডিএম আবদুল লতিফ, রেহান উদ্দিন, হানিফ মিয়া, লিয়াকত আলী খান, শহীদ উল্লাহ সরকার, আমান উল্লাহ মন্টু, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, মোহন প্রধান, ছাত্রলীগ নেতা নূর নবী খান, রিফাত বাবু, হারুন, আবু হানিফ অপুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জাতীয় ৪ নেতাসহ নিহত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা ও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
৪ নভেম্বর, ২০২০।